হোম > সারা দেশ > রংপুর

বিএনপির মিছিলে ককটেল হামলা, আওয়ামী নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা তারিকুজ্জামান শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে পৌরশহরের পার্বতীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শুভ গৌরীপাড়া এলাকার সাবেক ফুটবল খেলোয়াড় শহিদুল ইসলাম বাবুর ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।

ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল বলেন, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়ান জেনারেল হাসপাতালের সামনে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল হামলার ঘটনায় মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার শুভকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি ৫৮ জনের নামসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে মামলা করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার