হোম > সারা দেশ > রংপুর

উপজেলা চেয়ারম্যানের বন্ধ কার্যালয়ে আগুন

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

ছবি সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বন্ধ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৩ জুলাই) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই কার্যালয়ের একটি এসি ও একটি টিভি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কর্মচারী রানা বাগচী জানান, তিনি প্রতিদিনের মতো উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের পাশে তার কক্ষে বসে দাপ্তরিক কাজকর্ম করেছিলেন। আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বন্ধ কার্যালয় থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে দেখে ‌‘আগুন আগুন’ বলে চিৎকার করতে থাকি।

এরপর উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের অফিস সহায়ক তহুরুল ইসলাম রনি ও কার্যালয়ে কর্তব্যরত আনসার ভিডিপি সদস্য মো. মুন্না দ্রুত সেখানে থাকা অগ্নিনির্বাপণ গ্যাস সিলিন্ডার ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই কার্যালয়ে থাকা একটি এসি ও একটি এলইডি টিভি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

এ বিষয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা হামিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণ হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নেভাতে সক্ষম হন। এ কারণে বড় ধরনের ক্ষতি হয়নি।

নীলফামারীতে ইফতারে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

রমজান মানুষের পরিবর্তনের সুযোগের মাস: এটিএম আজহারুল ইসলাম

অগ্নিকাণ্ডে দুই গরু পুড়ে পথে বসেছেন দিনমজুর আসাদুল

প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

কারখানার কাগজ দেখার নামে ২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পড়ে ইজিবাইক ছিনতাই

প্রশাসন দুর্নীতিমুক্ত থাকলে স্বনির্ভর দেশ গড়া সম্ভব: এটিএম আজহার

নবাবগঞ্জে শিশু সামস হত্যার প্রতিবাদে শোক র‍্যালি