হোম > সারা দেশ > রংপুর

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মাহফুজ উন নবী ডন

রংপুর অফিস

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব রবিউল ইসলাম। রংপুর ছাড়া আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

এছাড়াও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মোঃ মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন রুকুনোজ্জামান রোকন, কুমিল্লা সিটি কর্পোরেশেনর প্রশাসক হয়েছেন ইউসুফ মোল্লা।

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া এডভোকেট মাহফুজ উন নবী ডন রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেন। এরপর রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। বর্তমানে তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম কেসিসির

প্রধানমন্ত্রীর তহবিলের কাপড় না পেয়ে জামায়াত এমপির আক্ষেপ

সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহৎ কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল

৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে: পানিসম্পদ মন্ত্রী

ইউএনওর সামনেই নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা

সৈয়দপুরে বিক্রয়কর্মীকে আহত করে টাকা ছিনতাই

হামার কপালত আল্লায় কী থুইছে ভাই

আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে: সারজিস আলম

আমরা আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি, কেড়ে নেওয়া হয়েছে: সারজিস আলম

চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের ইফতার মাহফিল