হোম > সারা দেশ > রংপুর

রংপুরে সেনা অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

রংপুর অফিস

রংপুরে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার। বুধবার রাত ১২ টায় রংপুর নগরীর ধাপ এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে আহসান ইউসুফ পাভেল নামের ঐ যুবককে আটক করেছে যৌথবাহিনী।

এ সময় তার বাসা থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাজা গুলি, চাপাতি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।

এসময় ৭২ পদাতিক ডিভিশনের ৩০ বেঙ্গলের অধিনায়ক মোহাম্মদ আবু সাজ্জাদ নোয়াব লেফটেন্যান্ট কর্নেল জানান, নগরীর ধাব এলাকায় বিভিন্ন দিন থেকে আমরা শুনে আসছিলাম চাঁদাবাজির বিষয়। এর আগেও আমরা বিভিন্ন অপারেশন করেছি। তারেই ধারাবাহিকতাই আজকে আমরা সুনির্দিষ্ট তথ্য পাই পাভেল নামের এক যুবকের কাছে অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে এরকম একটি ইনফরমেশন পাই আমরা। এরপরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে আটককরি এবং তার বাসা তল্লাশি করে দেশীয় কিছু অস্ত্র পাওয়া যায়। তার সাথে একটি পিস্তল ও ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ধরনের অপারেশন আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব। রংপুর শহর ও জেলার নিরাপত্তা নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো।

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না