হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে এ উপলক্ষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, জেলা জজকোর্টের জিপি আবু মো. সোয়েম।

এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের উন্নয়ন, উৎপাদনমুখী অর্থনীতি ও জাতীয়তাবাদী চেতনাকে শক্তিশালী করতে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

দিনটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল এবং দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়।

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে থাকবে জামায়াত

চিলমারীতে বালু খেকোদের টোল ঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

রংপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

নির্বাচনে কারচুপির ঘটনা উদ্ঘাটিত হবে: অ্যাডভোকেট ফিরোজ

তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বড় ভাইয়ের সুরকির আঘাতে ছোট ভাই নিহত

বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি