হোম > সারা দেশ > রংপুর

পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এক বিন্দুও আপস করা হবে না: ইসি মাছউদ

জেলা প্রতিনিধি, নীলফামারী

ছবি: আমার দেশ।

পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দুও আপস করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘প্রবাসী ভোটের ক্ষেত্রে আমরা শতভাগ সতর্ক আছি। এক পার্সেন্ট কারো সাথে আপস করবো না। যদি এতে আমাদের ভোট নষ্ট হয় হোক। কিন্তু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসবে, এই ধরনের কোনো পোস্টাল ব্যালট পেপার গ্রহণ করা হবে না। সে ব্যাপারে আমরা সতর্ক আছি। যেহেতু এটা নতুন একটা জিনিস। এটার সুষ্ঠুতার ব্যাপারে এক বিন্দুও আপোষ করবো না। এটা আপনাদের মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে পারি।’

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে ইসি মাছউদ বলেন, ‘এটা সত্য যে একটা প্রেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে। কিন্তু আমি যতদূর জানি যে অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। কিছুসংখ্যক এখনো আছে, কিন্তু সেটা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি, এটা আমরা মনে করি না। অস্ত্র উদ্ধার এখনো অব্যাহত আছে।’ যদি টুকটাক কিছু অস্ত্র থেকেও থাকে, সেটি নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে প্রতিকূল কোনো পরিবেশ সৃষ্টি করবে না বলে জানান তিনি।

মতবিনিময় সভায় নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির বক্তব্য রাখেন।

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

গাইবান্ধায় পানি আর বাড়েনি, ফসলি জমি ও বাড়িঘর ভাঙনের ঝুঁকিতে

রংপুরে কাভার্ডভ্যানের চাপায় পথচারী নিহত, ড্রাইভার ও হেলপার আটক

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চগড়ের মালেকের স্নাতক ডিগ্রি অর্জন

রংপুরে ডিবির অভিযানে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

আওয়ামী লীগের বিচারের দাবিতে রংপুরে কফিন মিছিল

সিসিটিভি বসিয়ে ইয়াবা ব্যবসা, দুই কারবারি গ্রেপ্তার

সীমান্তে বিজিবির অভিযানে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ চার আসামির যাবজ্জীবন