হোম > সারা দেশ > রংপুর

পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নবদম্পতির মৃত্যু

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা দিঘিরপাড় সংলগ্ন সারমানো কোল্ড স্টোরেজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি ইউনিয়নের মৃত হিরম্বের ছেলে পলাশ চন্দ্র রায় (১৯) এবং তাঁর স্ত্রী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ডাঙ্গাপাড়া (কালীগঞ্জ) এলাকার মিন্টু চন্দ্র রায়ের মেয়ে মনি রানী (১৯)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে পলাশ ও তাঁর স্ত্রী মনি রানী মোটরসাইকেলযোগে ডোমার থেকে জলঢাকার কালীগঞ্জের দিকে আসছিলেন। পথিমধ্যে খারিজা গোলনা দিঘির পাড় কোল্ড স্টোরেজ সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাহিন্দ্রা পিকআপের (রংপুর মেট্রো ড-১১-০০৯০) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই নবদম্পতির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, ডোমার থেকে কালীগঞ্জ আসার পথে বিপরীতমুখী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শ্রমিক আন্দোলনের শঙ্কায় পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করছেন পাঁচবিবির গ্রামবাসী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য

বদরগঞ্জে মাদক ও জুয়া বন্ধের দাবিতে র‍্যালি ও পথসভা

সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি

কাউনিয়ার রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার

দিনাজপুরের ইজতেমায় গোর-এ-শহীদ ময়দানে জুমার নামাজ আদায়

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন

তিস্তার চরে ভুট্টার বীজ বুনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নারীদের