হোম > সারা দেশ > রংপুর

জাপার সাবেক এমপি জিন্নাহ ডিবির হাতে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

ছবি: আমার দেশ

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শরিফুল আলম জিন্নাহকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা ডিবির ইনচার্জ ইকবাল বাহার আমার দেশকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকাস্থ রমনা থানা এলাকা হতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রুজুকৃত হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি ও সাবেক এই সাংসদকে গ্রেপ্তার করা হয়।

তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামের মৃত আজিমুদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে হত্যা, বিষ্ফোরকসহ সর্বমোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে। জিন্নাহকে আজ শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক