হোম > সারা দেশ > রংপুর

অভিযানের খবর পেয়ে মেশিন নদীতে ফেলে পালালো বালু উত্তোলনকারীরা

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ার ডাহুক নদীতে অবৈধ পাথর ও বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীরা নদীতে মেশিন ফেলে পালিয়ে যায়।

৯ আগস্ট বিকালে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় ডাহুক নদীতে এই অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় ডাহুক নদীতে কয়েকজন অসাধু ব্যক্তি অবৈধ পাথর ও বালি উত্তোলন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ইউএনও’র উপস্থিতির খবর পেয়ে প্রায় ২০টি ড্রেজিং পাম্প মেশিন নদীতে ফেলে দ্রুত পালিয়ে যায় বালু ও পাথর উত্তোলনকারীরা। পরে অভিযানকালে উদ্ধারকৃত কিছু পাইপ ও যন্ত্রাংশ দ্রুত ধ্বংস করা হয়। এছাড়াও একটি বালুভর্তি ট্রলি জব্দ করে চালকসহ তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সব মেশিন মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানে পেদিয়াগছ বিজিবি ক্যাম্প ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইফতারিতে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

নীলফামারীতে ইফতারে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

রমজান মানুষের পরিবর্তনের সুযোগের মাস: এটিএম আজহারুল ইসলাম

অগ্নিকাণ্ডে দুই গরু পুড়ে পথে বসেছেন দিনমজুর আসাদুল

প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

কারখানার কাগজ দেখার নামে ২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পড়ে ইজিবাইক ছিনতাই

প্রশাসন দুর্নীতিমুক্ত থাকলে স্বনির্ভর দেশ গড়া সম্ভব: এটিএম আজহার