হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে সিরাজুল ইসলাম শামস (০৮) নামে এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ী (ডাংগাপাড়া) গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।

সিরাজুল ইসলাম শামস ডাংগাপাড়া গ্রামের মমিনুল ইসলাম ওরফে মনু মিয়ার ছেলে। কে বা কারা তাকে কুপিয়ে হত্যার পর বাড়ির পাশে একটি মাদ্রাসার সামনে ভুট্টাক্ষেতে ফেলে রেখে যায়।

ভিকটিম শামসের মা শাম্মি আকতার জানান, তার ভাতিজা আমিনুর রহমান রাত ৮টার দিকে শামসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেক সময় হয়ে গেলেও সে বাড়ীতে না আসায় সম্ভাব্য স্থানে খোঁজ করা হয়। একপর্যায়ে মাদ্রাসার সামনে ভুট্টাক্ষেতে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান, ফুলবাড়ী থানা থেকে শামসের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত মামলা দায়ের হয়নি।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ