হোম > সারা দেশ > রংপুর

ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তা নয়, নারীদের ক্ষমতায়ন

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তা নয়, বরং পরিবার ও সমাজে নারীদের অবস্থান সুদৃঢ় করার শক্তি ও ক্ষমতা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন করা। তার হাতে একটা অস্ত্র তুলে দেওয়া যে, ‘আমার শক্তি আছে, আমার ফ্যামিলি কার্ড আছে’।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাঁহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৯০ জন নারীকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বাড়ির প্রধান নারীরাই এই ‘ফ্যামিলি কার্ডটা’ পাবেন। তিনি এই কার্ডটা কী কাজে ব্যবহার করবেন- সেটা পরের ব্যাপার। কিন্তু তার হাতে একটা কার্ড থাকবে। এটা হচ্ছে সোজা হিসাব।

তিনি বলেন, এখানে কাজ করতে আসছি; কাজ করব। যদি দেখা যায়- কেউ কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে; তার কোনো ক্ষমা নাই। আমরা কোনো ক্ষমা করব না। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা দ্রুত কাজ শুরু করেছি, আমি আসতে আসতে হিসাব করছিলাম কয়দিন হল আমাদের সরকারে আসার, আমি দেখলাম ২২ দিন। এই ২২ দিনের মধ্যেই আমরা কিন্তু ‘ফ্যামিলি কার্ড’ আপনাদের সামনে নিয়ে আসছি।

বিগত ১৫ বছর দেশে কোনো আইন-কানুন ছিল না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ১৫ বছর যা খুশি তাই করে গেছে! টাকা ছাড়া কেউ কোনো কার্ডও পায়নি। আমরা যে ‘ফ্যামিলি কার্ড’ দিলাম এর জন্য কি কোনো টাকা-পয়সা দিতে হয়েছে? কাউকে কোনো টাকা দিতে হয়নি; হবেও না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু প্রমুখ।

জালিয়াতি করে ৪৩ কোটি টাকা নিয়ে পালালেন ব্যাংক কর্মকর্তা

বাজারে সড়কবাতি লাগাতে গিয়ে দুজনের মৃত্যু

পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো সংঘাতে জড়াবেন না

অবৈধ শিশু খাদ্য সরবরাহের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পেলেন দিনাজপুরের নূর বানু কবীর

হাড়িভাঙ্গা আমে স্বপ্ন বুনছেন আম চাষিরা

সম্মিলিত শ্রমে দারিদ্র্যবিমোচনের স্বপ্ন দেখছেন চরের নারীরা

বিলুপ্তির পথে গরু দিয়ে হালচাষ

অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ

পাটগ্রামে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, খুচরা বাজারে লিটার ২০০ টাকা