হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জ সীমান্তে ৮ জনকে পুশ ইন

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও নারী-শিশুসহ আটজনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোরে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৩৬২ নম্বর পিলার এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়।

এ সময় বিজিবি তাদের আটক করেন। আটকরা হলেন নেত্রকোনা জেলার আটপাড়া বিষ্ণুপুর গ্রামের জবেদ আলীর মেয়ে জোসনা আক্তার, যশোরের কোদলিয়া বটতলা গ্রামের আকমল শেখের স্ত্রী সাবানা শেখ, একই গ্রামের আকমল শেখের ছেলে হাসেন শেখ ও হোসেন শেখ, মৃত বাবুল শেখের স্ত্রী করিনা শেখ, জামালপুরের চকপাড়া গ্রামের ‍আব্দুল হকের স্ত্রী মনোয়ারা বেগম, একই গ্রামের আব্দুল হকের ছেলে সালমান শেখ এবং ইসলামপুরের ফুলকান্দি মধুপাড়া গ্রামের মৃত তোতা শেখের কন্যা আছিয়া বেগম।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কিছু জানানো হলেও পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, সীমান্তে আটজনকে বিজিবি আটক করেছেন এমন খবর তিনি শুনেছেন। তবে দুপুর পর্যন্ত থানায় কাউকে হস্তান্তর করা হয়নি।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ