হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

‘দুধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে বিশ্ব দুদ্ধ দিবস-২০২৫ পালন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল সরকারি শিশু পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নির্দিষ্ট সংখ্যক দরিদ্র মানুষকে বিনামূল্যে দুধ পান করানো ও দুগ্ধপণ্য বহুমুখীকরণে পরামর্শ ক্যাম্পেইন ইত্যাদি।

রোববার (১ জুন ২০২৫) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর শিশু একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মারুফাত হুসাইন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মাহফুজা খাতুন।

সংশ্লিষ্ট বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান। খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রডিউসার গ্রুপের সদস্য আব্দুস সালাম ও স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শাহিনা আক্তার।

শোভাযাত্রা ও আলোচনা সভায় দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রিয়াজ উদ্দীন, পুলিশ সুপার মারুফাত হুসাইন, জেলা ভেটেরিনারি সার্জন ডা. এম. এ. জলিলসহ অন্যান্য অতিথি ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় দুধ ও দুগ্ধজাত পণ্যকে নিরাপদ পুষ্টির অন্যতম উৎস্য হিসেবে সকল মহলে জনপ্রিয় করা, খামারি ও কৃষককে উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ প্রদান এবং ডেইরি শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষে কাজ করছে বলে জানান জেলা প্রাণিসস্পদ কর্মকর্তা আব্দুর রহিম।

সব শেষে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উপলক্ষে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার ও সনদ বিতরণ করা হয়।

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন