হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে জামায়াতের স্মরণকালের সর্ববৃহৎ নারী মিছিল

জেলা প্রতিনিধি, নীলফামারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীতে স্মরণকালের সর্ববৃহৎ জামায়াতের নির্বাচনি নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ নারী মিছিলের অগ্রভাগে ছিলেন নীলফামারী-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ।

রোববার (৮ জানুয়ারি) বেলা ১১টায় নীলফামারী বড় বাজার থেকে নির্বাচনি মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়।

সকাল ৯টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর মহিলা কর্মী ও সমর্থকেরা রিকশা-ভ্যান, অটোতে চড়ে ও পায়ে হেঁটে জড়ো হতে থাকেন নীলফামারী বড় বাজারে। এক ঘণ্টার মধ্যে বড় বাজার, ফায়ার সার্ভিস মোড়, কিচেন মার্কেটসহ আশপাশের পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়। এরপর মিছিল শুরু হলে গোটা নীলফামারী শহর মিছিলের শহরে পরিণত হয়। থেমে যায় যান চলাচল। রাস্তার দুধারে দাঁড়িয়ে পড়ে লোকজন, উপভোগ করে মিছিল।

শহরের পুরাতন স্টেশন এলাকার বৃদ্ধ মকবুল হোসেন জানান, মহিলাদের এত বড় মিছিল নীলফামারীর মানুষ এর আগে কখনো দেখেনি।

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন