হোম > সারা দেশ > রংপুর

সেতুর সংযোগ সড়কে ধস, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ছবি: আমার দেশ

অব্যাহত পাহাড়ি ঢল ও কয়েকদিনের বৃষ্টিতে নদীর পানির তীব্র চাপে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদ ও তারাগঞ্জ যাওয়ার সড়কের ওপর নির্মিত বেলতলী ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়েছে। ফলে বৃহস্পতিবার সকাল হতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে এ রাস্তা দিয়ে চলাচল করা কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

উপজেলা প্রকৌশল দপ্তর সূত্র জানায়, নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর বেলতলী ঘাটে চাড়ালকাটা নদীর ওপর ২০১৪ সালে প্রায় কয়েক কোটি টাকা ব্যয়ে ১৪০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর হতে গত কয়েক বছর ধরে প্রতি বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সেতুর দক্ষিণ দিকে সংযোগ সড়ক ধসে যায়।

নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর গ্রামের বাসিন্দা আবু তালেব ও সহিদার রহমান জানান, নদীর পানি বৃদ্ধি ও পানির চাপে সেতুর দক্ষিণ দিকের সড়কের মাটি ধসে পড়েছে। সকাল হতে এপারের সঙ্গে ওপারের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রায় ৫ হাজার লোক চরম ভোগান্তিতে পড়েছে। সংস্কার করে ঠিক করা হলেও এর স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছি।

নিতাই ইউনিয়নের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু জানান, সেতুর দক্ষিণ দিকে সংযোগ সড়কটি ধসে পড়া স্থানটি স্থায়ীভাবে সমাধান করা প্রয়োজন। কারণ প্রতিবছর ওই জায়গায় ধসে পড়ে জনগণের চলাচলে ভোগান্তি হয়।

উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান বলেন, সেতুর দক্ষিণ দিকে সংযোগ সড়কটি ধসে গিয়ে যান চলাচল বন্ধের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ পরিদর্শন করেছি। দ্রুত ধসে যাওয়া অংশটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডিকে সেতুর ধস জায়গাটি দ্রুত মেরামত করে যানবাহন চলাচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

মন্দিরের বারান্দায় চলছে শিক্ষার্থীদের পাঠদান

পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ

পঞ্চগড়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই মন্দির ও মূর্তি ভেঙে ফেলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রধান শিক্ষক আজহার

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের স্বাগত মিছিল

শিক্ষার্থীদের মিড-ডে মিল পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও

দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

ভাঙনের ভয়াল থাবায় তিস্তা ও ধরলাপারের মানুষ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পীরগাছায় ৩ ফিলিং স্টেশনকে বিএসটিআইয়ের জরিমানা