হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বন্দুক ও গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

রংপুরের পীরগাছায় পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পাঁচটি গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের রাজবাড়ীর পরিত্যক্ত কাচারি ঘরের কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সফিকুল ইসলাম আকন্দ ও এসআই আব্দুর রাজ্জাক জানতে পারেন যে, পরিত্যক্ত ওই ভবনে মাদক মজুদের পাশাপাশি অস্ত্রও রাখা আছে। এরপর দুটি টহল দল রাত ৪টার দিকে যৌথভাবে অভিযান চালিয়ে একটি ১২ বোরের একনলা বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার করে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এসআই সফিকুল ইসলাম আকন্দ জানান, “গোপন সূত্রে খবর পেয়ে রাজবাড়ীর পরিত্যক্ত ওই ঘরে অভিযান চালানো হয়। সেখান বন্দুক ও গুলি পাওয়া যায়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। উদ্ধার করা আলামত জব্দ করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।”

কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ায় যুবকের কারাদণ্ড

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লোপাট, তদন্ত কমিটি​​ গঠন