হোম > সারা দেশ > রংপুর

স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য হুমকি: মাওলানা আবদুল হালিম

জেলা প্রতিনিধি, দিনাজপুর

সরাসরি নির্বাচন আয়োজন না করে স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ দেওয়া গণতান্ত্রিক ধারার প্রতি আঘাত বলে মন্তব্য করেছেন মাওলানা আবদুল হালিম।

বুধবার দুপুরে দিনাজপুরে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “সরাসরি নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া গণতান্ত্রিক ধারার প্রতি পদাঘাত।” একই সঙ্গে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের প্রশংসা এবং দেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং একটি আদর্শভিত্তিক সংগঠন। নির্বাচনে জয়-পরাজয়কে বড় করে না দেখে সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি দাবি করেন, দেশে জামায়াতের প্রতি আড়াই কোটির বেশি মানুষের সমর্থন রয়েছে এবং গণভোটে চার কোটির বেশি মানুষের সমর্থন পাওয়া গেছে। তাই নেতাকর্মীদের হতাশ না হয়ে জনগণের কাছে আরও বেশি করে পৌঁছানোর আহ্বান জানান।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. আব্দুর রশীদ, সাবেক আমির মো. আনোয়ারুল ইসলাম, আফতাব উদ্দীন মোল্লা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ প্রমুখ।

সমাবেশে বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে

নীলফামারীতে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড় রাজনগর বাজারে অগ্নিকাণ্ড, পরিদর্শনে গেলেন প্রতিমন্ত্রী

তারাগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

ফুলছড়িতে আটক ৩ জুয়াড়িকে ছিনিয়ে নিল স্থানীয়রা, পরে গ্রেপ্তার ৭

খানসামায় তিন দিনে পৃথক অগ্নিকাণ্ডে জনমনে আতঙ্ক

ড্রেজার নয় শ্রমিক দিয়ে খাল খনন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হেলিকপ্টারে চড়ে বরের আগমন, পলাশবাড়ীতে ব্যতিক্রমী বিয়ে

দীর্ঘ লাইন উপেক্ষা করে তিন জার তেল নিয়ে উধাও ইউএনওর গাড়ি

আ.লীগ আমলে করা হত্যা মামলায় আটক জামায়াত নেতা