হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর মহড়া

জেলা প্রতিনিধি, নীলফামারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীতে যৌথ মহড়া করেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মহড়ায় বিভিন্ন বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

নীলফামারী ইউনিটের লে. কর্নেল রিফাত জানান, যেকোনো জরুরী পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রস্তুতি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নীলফামারী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান সাংবাদিকদের জানান, নির্বাচনের সময় সম্ভাব্য সহিংসতা, কেন্দ্র দখল, জন অস্থিরতার মত পরিস্থিতি কীভাবে দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে সেই বিষয়গুলো মহড়ায় অনুশীলন করা হয়। মহড়ায় হঠাৎ সহিংস পরিস্থিতি মোকাবেলা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন সিমুলেশন অনুশীলন করা হয়।

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন