হোম > সারা দেশ > রংপুর

অসহায় নারীর ব্যাংক ঋণ শোধ করল জামায়াত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কৃষি উন্নয়ন ব্যাংকের ঋণের বোঝা থেকে হাসিনা বেগম নামের এক অসহায় নারীকে মুক্ত করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৬ নভেম্বর) ব্যাংকের তিরনইহাট শাখায় উপস্থিত হয়ে পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন ওই নারীর ঋণের ৮০ হাজার ৫৩৩ টাকা পরিশোধ করেন।

হাসিনা বেগমের বাড়ি উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে। তিনি ওই এলাকার মানসিক ভারসাম্যহীন ইদ্রিস আলীর স্ত্রী।

জানা গেছে, হাসিনা বেগম ২০২২ সালে মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। তার স্বামী মানসিক ভারসাম্যহীন হওয়ায় সংসারের সব দায়িত্ব তাকেই নিতে হয়। মানুষের বাড়িতে কাজ করে তিনি কষ্ট করে ১৫ হাজার টাকা পরিশোধ করেন।

এদিকে, গত ২৫ মার্চ তার অজান্তেই ব্যাংকে ঋণ নবায়ন করে আরও ৫ হাজার টাকা বৃদ্ধি দেখানো হয়। পরে চক্রবৃদ্ধি সুদে ঋণের পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার ৫৩৩ টাকায়। সংসার চালাতে হিমশিম খাওয়া হাসিনার পক্ষে এই ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় বিষয়টি জানতে পেরে তার ঋণ পরিশোধের উদ্যোগ নেন জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন।

ঋণমুক্ত হাসিনা বেগম বলেন, আমার স্বামী মানসিক ভারসাম্যহীন, নিজের উপার্জনে সংসার চালাই। বিপদে পড়ে ঋণ নিয়েছিলাম, কিন্তু পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলাম। জামায়াতে ইসলামী ঋণের সব টাকা থেকে দিয়ে আমাকে ঋণমুক্ত করেছে- এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন বলেন, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই সমাজের কোনো মানুষ যেন অবহেলা-অনটনে কষ্ট না পায়। সামর্থ্য অনুযায়ী এমন মানবিক কাজে ভবিষ্যতেও পাশে থাকতে চাই।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু