হোম > সারা দেশ > রংপুর

ইনকিলাব মঞ্চের উপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

ঢাকায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ শতাধিক নেতাদের উপরে পুলিশি হামলার প্রতিবাদে লালমনিরহাটে সড়ক অবরোধ।

শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে লালমনিরহাট শহরের মিশন মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করেন ছাত্র জনতা ও ইনকিলাব মঞ্চ। ভোর ৪ টা পর্যন্ত কোন যানবাহন চলাচল করতে দেয়নি তারা।

এসময় সাজ্জাদুর নবী, আল নাহিরার কবির, সাব্বির ইসলাম সজীব, আল আমিন ও এমদাদুল হক নাঈমসহ ১৫-২০ শিক্ষার্থী সেখানে ছিলো।

শিক্ষার্থীরা বলেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ইনকিলাব মঞ্চের জাবের ভাইসহ যাদের উপরে হামলা হয়েছে। এই হামলার সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

তারা বলেন, আমরা আশা করি নাই ২৪ পরবর্তী বাংলাদেশে এরকম

একটি ন্যাকারজনক ঘটনা ঘটবে। আমাদের দেশের সম্পদ ছিল একজন ওসমান হাদী ভাই। তাকে নির্মমভাবে হত্যা করেছে। একটা লজ্জার বিষয় তার যে বিচারের কার্যক্রম শুরু হবে সেটাই আমরা দেখতে পাচ্ছি না। অথচ হত্যার বিচার চাইতে গেলে পুলিশ আমাদের ভাই বোনদের উপরও হামলা করছে।

শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার চাই। এবং ইনকিলাব মঞ্চের ভাই বোনদের উপরে নির্মমভাবে আক্রমণ করেছে পুলিশ প্রশাসন তাদের সুস্থ তদন্ত করে তাদেরও বিচার কার্যকর হোক এটাই আমাদের দাবি।

তারা আরো বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের সেন্ট্রাল থেকে কোন ধরনের দিক নির্দেশনা বা বার্তা আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা সড়ক অবরোধ তুলবো না।

এর আগে রংপুর নগরীতে জাতীয় ছাত্র-শক্তির আয়োজনে বিক্ষোভ মিছিল করেন। লালমনিরহাটের মিশন মোড়ে সড়ক অবরোধ হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ।

চিরিরবন্দরে বাসের ধাক্কায় শিশু নিহত

নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন স্বতন্ত্র প্রার্থীর

লালমনিরহাটে সিন্ডিকেটের কবলে সারের বাজার

জলঢাকায় অর্ধশতাধিক যুবকের জামায়াতে যোগদান

দেড় হাজার নেতাকর্মীসহ জাপা নেতার বিএনপিতে যোগদান

হারাগাছে বিএনপি ছেড়ে আরো অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এক বিন্দুও আপস করা হবে না: ইসি মাছউদ

কাল বিরামপুর ও নবাবগঞ্জ যাচ্ছেন তারেক রহমান

বদরগঞ্জে যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান