নগর উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির লক্ষে রংপুর সিটি করপোরেশনের (রসিক) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে রসিকে অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রসিকের প্রশাসক মাহফুজ উন নবী ডন।
সভায় নগর উন্নয়ন বজায় রাখতে সমন্বিত পরিকল্পনা, স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। নাগরিকদের প্রত্যাশা পূরণে রংপুর সিটি কর্পোরেশন সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তিনি জানান।
প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, নাগরিকদের প্রত্যাশা পূরণে রংপুর সিটি কর্পোরেশন সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। নগরীর সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় রসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এএস