হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ও সহায়তা করার আশ্বাস দেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম।

বুধবার সকাল ৮টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা করার আশ্বাস দেন এবং তাদের সান্ত্বনা জানান।

পরিদর্শনকালে দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম, সেক্রেটারি রেজাউল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য আব্দুর রহিম, মাহমুদপুর ইউনিয়ন আমির নুরনবী ইসলাম, সেক্রেটারি আহসান হাবিব, উপজেলা শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মহারাজপুর গুচ্ছগ্রামে আগুনে পুড়ে রইচ উদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হন এবং ১১ টি বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ সেখানে গিয়ে ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর নেন এবং রাতের খাবারের ব্যবস্থা করেন।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু