হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারীতে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোভ্যান থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার জামতলা মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন—উপজেলার পাথরডুবি ইউনিয়নের মজিবর হোসেনের ছেলে গোলাপ হোসেন (৩২) ও আব্দুর রহিমের ছেলে সিরাজুল ইসলাম (২৩)।

পুলিশ জানায়, পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় একটি ভ্যানে তল্লাশি চালিয়ে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, পাথরডুবি ইউনিয়ন গাঁজা চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত। এ কারণে ওই এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে।

এমই

দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুণ রোগী

ভুল সিলেবাসে পরীক্ষা, অধ্যক্ষসহ ৮ কর্মকর্তাকে অব্যাহতি

সৈয়দপুরে পার্কিং চার্জ কমানোর দাবিতে পৌরসভা ঘেরাও

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

তিস্তার চরে অসুস্থতা মানেই জীবন-মৃত্যুর লড়াই

আবু সাঈদের স্মৃতি ভোলেননি তার বন্ধু ও সহযোদ্ধারা

চাঁদাবাজির প্রতিবাদে ৪ ঘণ্টা সড়ক অবরোধ

রংপুরে আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

ধর্ম–দল নয়, প্রকৃত অসহায়দের সহায়তা দিতে হবে: এটিএম আজহার