হোম > সারা দেশ > রংপুর

আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না

তিস্তার হেলিপ্যাডে জামায়াত আমির

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

নিজেদেরে তৈরি ফ্যাসিবাদের যন্ত্রণা এড়াতে তারা দেশ ছেড়ে চলে যায়। আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি আরো বলেন, বাংলাদেশকে দ্বিধা বিভক্ত করব না।

বুধবার বিকালে ডালিয়ার তিস্তার হেলিপ্যাডে জামায়াতে ইসলামী নীলফামারী ও লালমনিরহাট শাখা আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিগত সরকারে উদ্দেশ্যে করে বলেন, এরা দেশ ও মানুষের সম্পদ লুট করে ফ্যাসিবাদ কায়েম করেছে। তাদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এবার রাজনীতি থেকে সরে যাও।

তিস্তার বর্তমান অবস্থা উল্লেখ করে বলেন, তিস্তা এ অঞ্চলের অহংকার হওয়ার কথা ছিল। আমরা ক্ষমতায় গেলে তিস্তায় হাইড্রোপাওয়ার করা হবে।

তিস্তা অববাহিকা উত্তর বঙ্গের উন্নয়নের প্রধান অংশ দাবী করে বলেন, যে কোন কিছুর মূল্য তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতদিন ধরে উত্তর বঙ্গের সাথে সৎ মায়ের সন্তানের মত আচরণ করা হয়েছে বলে বলেও তিনি উল্লেখ করেন।

হ্যাঁ ভোটের ব্যাপারে তিনি বলেন, হ্যাঁ ভোটের পক্ষের শক্তি বস্তা পচা রাজনীতি ও চাঁদাবাজদের সাথে নেই। এরা জুলাইয়ের শক্তি। হ্যাঁ ভোটের বিজয় জনতার বিজয়, হ্যাঁ ভোটের পরাজয় জনতার পরাজয়।

বর্তমান রাজনীতির অবস্থা বর্ণনা করে বলেন, রাজনীতি ও দুর্নীতি এক সাথে হয় না। তিনি প্রশ্ন তোলেন, দুটোর এক সাথে কিসের সম্পর্ক। যারা দুর্নীতি করে তারা ডাকাত।

বিচার বিভাগ সম্পর্কে তিনি বলেন, আমরা স্বাধীন বিচার ব্যবস্থা কায়েম করব। একই অপরাধে রাষ্ট্রপতি ও সাধারণ মানুষের একই সাজা হবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, আমরা তোমাদের সাথে নিয়ে যৌবন ও তারুন্যদীপ্ত বাংলাদেশ গড়তে চাই। লালমনিরহাট জেলা জামায়াতের আমির এ্যাড. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আবু সাইদ লিয়নসহ দুই জেলার ৭ সংসদ সদস্য পদ প্রার্থী, ১১ দলীয় জোটের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, কৃষি কার্ডের লোভ দেখিয়ে লাভ হবে না

তিস্তা আর মরুভূমি থাকবে না, তিস্তাকে জীবন দেওয়া হবে

চরমোনাই পীর বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়: মির্জা ফখরুল

আমরা ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব

দুর্নীতি ও চাঁদাবাজির জন্য লালকার্ড দেখাতে হবে : রাশেদ প্রধান

মুরগির ডানায় স্বপ্ন দেখছেন চরাঞ্চলের ২০০ পরিবার

জলঢাকায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

একটি গোষ্ঠী ৭১-কে মুছে ফেলতে চায়: মির্জা ফখরুল

গাইবান্ধা-৩ আসনে ১৪৬ ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ

বিএনপির অনেকে ‘না’ ভোটের পক্ষে অবস্থা নিয়েছে