হোম > সারা দেশ > রংপুর

সড়কে ঝরল ইউপি চেয়ারম্যানের প্রাণ

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আব্দুর রাজ্জাক নামে এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আল হেলাল মাহামুদ বলেন, ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেলে নাগেশ্বরী যাচ্ছিলেন রাজ্জাক। দেওয়ানের খামার এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানে সন্ধ্যায় তিনি মারা যান।

ওসি বলেন, এ ঘটনায় ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর

কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ায় যুবকের কারাদণ্ড

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর