হোম > সারা দেশ > রংপুর

রংপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ কারবারি ও ১ আসামি গ্রেপ্তার

রংপুর অফিস

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পৃথক অভিযানে ২৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং একাধিক মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে মহানগরীর হাজীরহাট থানার বখতিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ছবির উদ্দিন ওরফে ছগির ডাকাত (৪০) এবং মোস্তাকিম (৪২)। এ সময় তাদের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে একই থানার আরেক অভিযানে পূর্ব জগদীশপুর শাহাপাড়া এলাকা থেকে শাওন ইসলাম (১৮) নামে এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নারী নির্যাতন ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলার কার্যক্রম চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত তিনজনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মহানগরীতে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

পীরগাছায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষক গ্রেপ্তার

জুলাই যোদ্ধা মাসুদকে দেখতে থাইল্যান্ডের হাসপাতালে ডেপুটি স্পিকার

পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুয়াজ্জিনের ইন্তেকাল

১ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়নি তিন বছরেও

সীমান্তে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফের খুঁটি অপসারণ

তারাগঞ্জে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পীরগাছায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

আইনশৃঙ্খলা বিবেচনায় রংপুর জেলার শ্রেষ্ঠ থানা পীরগাছা

৭ ঘণ্টা দেরিতে চলল লালমনি এক্সপ্রেস, যাত্রী ভোগান্তি চরমে

বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি