হোম > সারা দেশ > রংপুর

অগ্নিকাণ্ডে দুই গরু পুড়ে পথে বসেছেন দিনমজুর আসাদুল

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামে অগ্নিকাণ্ডে দিনমজুর আসাদুল ইসলামের গোয়াল ঘরে থাকা প্রায় ৪ লাখ টাকা মূল্যের দুটি গরু পুড়ে মারা গেছে। একমাত্র সম্বল হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুরীর কাজ করে কোনোমতে সংসার চালান আসাদুল ইসলাম। প্রায় এক বছর আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে তিনি দুটি গরু কিনে লালন-পালন শুরু করেন। পরিকল্পনা ছিল গরু বড় করে বিক্রি করে সেই টাকায় বিয়ের উপযুক্ত মেয়ের বিয়ে দেবেন।

কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎ তার গোয়াল ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ভেতরে থাকা গরু দুটি বের করার আগেই পুড়ে মারা যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গোয়াল ঘরসহ ভেতরে থাকা গরু দুটি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আসাদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মেয়ের বিয়ের চিন্তা করে এনজিও থেকে ঋণ নিয়ে এক বছর আগে গরু দুইটা কিনেছি। অনেক কষ্ট করে লালন-পালন করছিলাম। ভাবছিলাম বড় হলে বিক্রি করে মেয়ের বিয়ে দেব। কিন্তু এক মুহূর্তের আগুনেই সব শেষ হয়ে গেল। এখন আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম।”

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এ বিষয়ে ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ বলেন, অগ্নিকাণ্ডে ওই দিনমজুরের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। তাকে সহযোগিতা করার জন্য উদ্যোগ নেওয়া হবে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ