হোম > সারা দেশ > রংপুর

‘পিআর দাবিতে নির্বাচন বানচালের অপচেষ্টায় সুবিধাবাদী কিছু দল’

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

প্রোপাগান্ডা ও গুজবের দল নিষিদ্ধ আওয়ামী লীগ মন্তব্য করে বিএনপির চেয়ারপার্সনের থিংক ট্যাংক সংগঠন পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিচার্জ সোসাইটির সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম বলেছেন, পিআর দাবিকে সামনে রেখে সুবিধাবাদী কিছু রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া বানচালের অপচেষ্টা চালাচ্ছে।

ফেব্রুয়ারিতে নির্ধারিত ভোট যাতে না হয়, তা নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র।

শুক্রবার রাতে স্থানীয় প্রেস ক্লাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

আজিজুল ইসলাম বলেন, ‘প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়ে উন্নয়নের নামে লুটপাট, টাকা পাচার, গুম-খুনে ব্যস্ত ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। দেশকে ধ্বংস করেছে তারা। এখন তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে প্রোপাগান্ডা ও গুজবকে ব্যবহার করছে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, যাতে বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গঠনে জনগণ সম্পৃক্ত হতে পারে।

মনোনয়ন প্রত্যাশী এই বিএনপি নেতা বলেন, ‘বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। আগামীতেও হবে না। জনগণ সকল ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দেবে। দেশের মানুষ গত ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি, তাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমানের নেতৃত্বে ভোটের মাধ্যমেই আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।’

প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, নুরুল আমীনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো