হোম > সারা দেশ > রংপুর

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাজহারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দলটির উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আমার দেশ প্রতিনিধি বহিষ্কারাদেশের একটি অনুলিপি পেয়েছেন। এতে বলা হয়েছে, দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করার কারণে গত ১৬ আগস্ট, ২০২৫ তারিখে উপজেলা শাখার সকল দায়িত্বশীলদের উপস্থিতিতে মাজহারুল ইসলামকে বহিষ্কার করা হয়। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে দলের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।

বহিষ্কারপত্রে আরও জানানো হয়, এখন থেকে মাওলানা মো. শিহাব উদ্দিন উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, মাজহারুল ইসলামের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠলে তার কাছে কৈফিয়ত চাওয়া হয়। কিন্তু তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। ফলে সভার মাধ্যমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি প্রতারণার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় পুলিশ মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী