হোম > সারা দেশ > রংপুর

ভোটকেন্দ্রের বাইরে টাকা বিতরণের অভিযোগে বিএনপি নেতা আটক

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন ১-৯ ওয়ার্ড) আসনে ভোটকেন্দ্রের বাইরে টাকা বিতরণের অভিযোগে এক বিএনপি নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।

আটক হাবিবুর রহমান রিপন বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ভোটার মাহমুদুল হক বলেন, আমি ভোট দিতে গিয়েছিলাম। ভোটকেন্দ্রে তেমন বিশৃঙ্খলা দেখা যায়নি, তবে কেন্দ্রের বাইরে লোক টাকা বিতরণ করছিলেন । সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে, তাই সাধারণ মানুষ আতঙ্কিত হয়নি।

এ বিষয়ে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বেতগাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এনামুল হক বলেন, ‘এটি কেন্দ্রের বাইরের ঘটনা। আমার কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ হচ্ছে। যেহেতু ঘটনাটি কেন্দ্রের বাইরে, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই বিস্তারিত বলতে পারবে।’

সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর আব্দুর মালেক (ক্যাম্প কমান্ডার, গঙ্গাচড়া) জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অর্থ বিতরণের সময় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, এখন পর্যন্ত সেনাবাহিনী আমাকে আটক হওয়া ব্যক্তির বিষয়ে কোনো তথ্য জানাননি। আমরা ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছি। ভোটের সঙ্গে জড়িত যে কোনো অনিয়মের বিষয়ে আমরা নজর রাখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ