হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীর গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধরা উন্নত চিকিৎসার্থে গেলেন থাইল্যান্ড

ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

সরকারি পৃষ্ঠপোষকতায় ২০২৪ সালের ১৯ জুলাইয়ের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে গুরুতর আহত ফুলবাড়ীর কাশিপুর ইউনিয়নের জুলাইযোদ্ধা ওবায়দুল হক উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। তার সঙ্গে আরও ১৩ জন গুরুতর আহত জুলাইযোদ্ধা গেছেন।

বুধবার (সকাল ১১টা) বাংলাদেশ বিমানের ৭৩৭-৮০০ জেট বিমানে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে তারা ভিজথানী হাসপাতাল (Vejthani Hospital) এ চিকিৎসা নেবেন।

ওবায়দুল হক ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরা টিভি সেন্টারের নিকট পুলিশের গুলিতে আহত হন। গুলি তার ডান কাঁধ ভেদ করে পিঠ দিয়ে বের হয়। তখন থেকেই তিনি দীর্ঘ এক বছরের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে ১৯ সেপ্টেম্বর আমার দেশে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বিদেশে উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের দাবি জানিয়েছিলেন। অবশেষে সরকারি উদ্যোগে তার সেই দাবি পূরণ হলো।

বিমানবন্দরে রওনা হওয়ার আগে ওবায়দুল হক মোবাইল ফোনে দেশবাসীর কাছে তার এবং অন্যান্য আহত জুলাইযোদ্ধাদের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

শ্রমিক আন্দোলনের শঙ্কায় পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করছেন পাঁচবিবির গ্রামবাসী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য

বদরগঞ্জে মাদক ও জুয়া বন্ধের দাবিতে র‍্যালি ও পথসভা

সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি

কাউনিয়ার রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার

দিনাজপুরের ইজতেমায় গোর-এ-শহীদ ময়দানে জুমার নামাজ আদায়

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন

তিস্তার চরে ভুট্টার বীজ বুনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নারীদের