হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (ফুলবাড়ী) কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে মিলন মিয়া (২২) নামের এক নববিবাহিত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ দালালীটারী গ্রামের কসাই মকবুল হোসেনের একমাত্র ছেলে।

মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হলেও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করেছে।

জানা গেছে, প্রায় চার মাস আগে মিলন মিয়া বিয়ে করেন। তার মা মঞ্জু বেগম এই বিয়ে মেনে নিতে পারছিলেন না, যার কারণে মা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত শনিবার মিলন তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিতে চাইলে মায়ের সঙ্গে তার আবারও ঝগড়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরদিন, অর্থাৎ রোববার, এ বিষয়ে পারিবারিকভাবে একটি সমঝোতা হয়।

ওই রাতে খাওয়া-দাওয়া শেষে মিলন নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। এরপর পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং দ্রুত লাশ নিচে নামিয়ে আনেন। স্বামীর মৃত্যুর খবর শুনে তার স্ত্রী সানজিদা বেগম শোকে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন।

সোমবার সকালে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্তে অস্বীকৃতি জানালে, পুলিশ সবার স্বাক্ষর নিয়ে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যেহেতু নিহতের পরিবার ও এলাকাবাসীর কোনো অভিযোগ ছিল না, তাই সকলের সম্মতিতে এবং লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুরে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

কৃষিজমি ধ্বংস করে পঞ্চগড়ে চলছে পাথর উত্তোলন

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়