হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুটি সীমান্তে আটক দুই বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার রাতে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরত পাওয়া দুই বাংলাদেশি হলেন—নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টাশির চর ডুমুরদহ গ্রামের সোলেমান হোসেন (৩৪) এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া (২৩)।

বিজিবি সূত্রে জানা যায়, গত রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তের চৌদ্দঘুড়ি এলাকা দিয়ে ওই দুই ব্যক্তি ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পরে তাদের বিএসএফ আটক করে।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিজিবিকে জানানো হলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৩১/৭-এস সংলগ্ন শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাত ৮টার দিকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, পরে ওই দুই ব্যক্তিকে থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা নেই। বিজিবির উপস্থিতিতে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ