হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির প্রার্থী হৃদরোগে আক্রান্ত, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ-রাণীশংকৈল) থেকে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে তিনি হঠাৎ হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হন। পরিস্থিতি বিবেচনা করে তাকে তাৎক্ষণিকভাবে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে শুক্রবার (৭ নভেম্বর) উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নির্বাচনের ঠিক আগে প্রার্থীর এমন অসুস্থতা দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তার দ্রুত আরোগ্যের জন্য পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু