হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে

হাসপাতাল পরিদর্শনকালে মির্জা ফখরুল

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

‘ঠাকুরগাঁও হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখলাম আগের চেয়ে ভালো। হাসপাতালকে উন্নত করার জন্য সব ব্যবস্থা করা হবে। মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ মার্চ) ঠাকুরগাঁও সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জেলার মানুষের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সুপারিন্টেনডেন্টকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আপনাদের যা প্রয়োজন আমাকে জানাবেন, সরকারের তরফ থেকে ব্যবস্থা নেব। ডিসি সাহেব আমাকে জানিয়েছেন, হাসপাতালে একটা লিফটের ব্যবস্থা করে দেবেন।

মন্ত্রী আরো জানান, হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে যা যা প্রয়োজন, তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ চাহিদাপত্র পাঠালে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

একই কর্মস্থলে তিন বছরের বেশি চিকিৎসক কর্মরত থাকার বিধিনিষেধ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। দায়িত্ব গ্রহণের মাত্র ১০-১২ দিন হয়েছে। ধীরে ধীরে সবকিছু নিয়মের মধ্যে আনা হবে।’ এ সময় সিভিল সার্জনকে মন্ত্রী বলেন সীমিত সম্পদ দিয়ে ঠাকুরগাঁও-দিনাজপুরে ভালো চিকিৎসাসেবা দিতে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, সিভিল সার্জন ডা. আনিসুর রহমান, স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফিরোজ জাম্মান, উপপরিচালক ডা. জয়ন্ত কুমার সাহাসহ অন্য কর্মকর্তারা।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়