বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা স্বাধীনতাবিরোধী তাদের কাছে দেশ নিরাপদ নয়। গত ২৪ বছরে তাদের কোনো দল ছিল না, এখন তাদের দল হয়েছে নতুন বাড়ি হয়েছে। আপনারা কেউ ভয় পাবেন না। নিরাপদে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। পুলিশ প্রশাসন, মিলিটারি আর্মি পাহারা দিবে।
রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদ পুর এলাকায় তোজামুলের চাতালে ভগিরথ বর্মনের সভাপতিত্বে এসব কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা একটি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ থাকবে না। যারা ভেদাভেদ করতে চায় এরা দেশের ক্ষতি করতে চায়। একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি একসাথে এগিয়ে যায়, তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না। আর হিন্দু মুসলমানকে ভাগ করে দিলে আমরা এগোতে পারবো না।
এ সময় মির্জা ফখরুল বলেন, আমি জোর গলায় বলতে চাই। আপনাদের আমানত ভোটের যে দায়িত্ব আমি নেব তা কখনো খেয়ানত করব না।
এ সময় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশে এক কোটির মানুষের কর্মের ব্যবস্থা করবে। মায়েদের কৃষি কাঠ প্রদান করবে। কৃষকদের কৃষি কার্ড প্রদান করবে যার মাধ্যমে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গললে গেলে যাদের কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত আছে, তা মাফ করা হবে। যারা এনজিও থেকে ঋণ নিয়েছেন সেই ঋণ শোধ করার আমরা ব্যবস্থা নিব।
মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, দায়িত্বশীল পদে থাকার সময় তিনি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়েছি। উন্নত বাংলাদেশ সমান অধিকারের বাংলাদেশ যদি করতে চান তাহলে সকলেই ভোট দিবেন। তিনি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করবেন। তিনি আরো বলেন, আপনারা ভাববেন এ প্রতিশ্রুতি তো সবাই দেয় আমরা যতটুকু পারি কথা রাখার চেষ্টা করি।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল বাড়ি রেজু, ইউনিয়ন সম্পাদক জালাল উদ্দিন।