হোম > সারা দেশ > রংপুর

মাহফিলে বয়ানরত অবস্থায় মারা যাওয়া বক্তার দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটা উপজেলার পার্শ্ববর্তী মহিমাগঞ্জের চরবালুয়া গ্রামে তাফসীরুল কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাওয়া বক্তা মাওলানা ফরিদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

প্রথম তার কর্মস্থল মহিমাগঞ্জে ও পরে গাইবান্ধা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে তার দ্বিতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে গত শনিবার রাতে তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে বায়ানরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে লুটিয়ে পড়েন মাওলানা ফরিদুল। দ্রুততাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে তিনি মারা যান।

মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসলামী বক্তা হিসেবে মাওলানা ফরিদুল ইসলামের বেশ জনপ্রিয়তা ছিল।

রংপুরে অটিস্টিক শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

অসহায় গৃহবধূর বাড়ি উচ্ছেদ করে দখল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জ্বালানি তেলের সংকট, বোতল নিয়ে পাম্পের সামনে লাইন

সময় বাড়িয়েও শেষ হয়নি দুধকুমার নদের ওপর সেতুর কাজ

পীরগাছায় বিদ্যুৎ কর্মীকে মারধর, ৩ দিনেও মামলা নেয়নি পুলিশ

নীলফামারীতে কালবৈশাখীর তাণ্ডব, ২ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত

কিশোরগঞ্জে বিদ্যুৎ সরবরাহের তার চুরি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

রংপুরে হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

নবাবগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

ভিক্ষুক পুনর্বাসনে ইউএনওর উদ্যোগে দোকানঘর ও পুঁজি প্রদান