হোম > সারা দেশ > রংপুর

‘সামাজিক আন্দোলন পাঠাগারে সবাইকে অংশগ্রহণ করতে হবে’

রাজশাহী ব্যুরো

কুড়িগ্রামের চিলমারীতে অনির্বাণ শিখা পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেপারী বাজার এলাকায় পাঠাগারের উদ্বোধন করেন রাধাবল্লভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম।

মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মঞ্জুরুল আহসান, সাংবাদিক আরিফুল ইসলাম সুজন, শিক্ষক রবিউল ইসলাম, কমল কৃষ্ণ রায়, এরশাদুল হক, ওমর ফারুক, স্বপন কুমার রায় প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, উঠতি বয়সের শিক্ষার্থীরা বর্তমান প্রেক্ষাপটে সুস্থ বিনোদনের অভাবে মোবাইল গেম কিংবা মাদকের নেশায় আসক্ত হওয়ার প্রবণতা বেড়েছে। ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। আগামী প্রজন্মকে এই অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। 

তিনি বলেন, পাঠাগার একটি সামাজিক আন্দোলন, এ আন্দোলনে সমাজের সবাইকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। সমাজের সচেতন নাগরিকদের এই পাঠাগারের কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে বলেন।

বক্তারা, প্রত্যন্ত অঞ্চলে এমন একটি উদ্যোগকে প্রশংসা করে পাঠাগারের উন্নতি কামনা করেন। এ সময় স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল