হোম > সারা দেশ > রংপুর

ইরানে ইসরাইলি হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

রংপুর অফিস

আমেরিকার মদতে ইরানে দখলদার ইসরাইলের হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ থেকে যুদ্ধবিরোধী স্লোগানে ফুঁসে ওঠেন মুসল্লিরা। অবিলম্বে ইরানে মার্কিন ও ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবি জানান তারা।

শুক্রবার বাদ জুমা রংপুর নগরীর শাপলা চত্বর হাজীপাড়া চামড়াপট্টি এলাকার আশরাফিয়া জামে মসজিদের সামনে জড়ো হন শতাধিক বিক্ষোভকারী। রাস্তায় বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে ইরানে ইসরাইলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান তারা। পরে সেখান থেকে আশরাফিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম জিহাদীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় ইসরাইল ও আমেরিকার আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরী।

মিছিলটি নগরীর শাপলা চত্বর থেকে গ্র্যান্ড হোটেল মোড়, জাহাজ কোম্পানি মোড় ও প্রেস ক্লাব চত্বর প্রদক্ষিণ করে। পরে শাপলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিক্ষোভকারীরা।

এ সময় বক্তারা বলেন, ইসরাইল যে পারমাণবিক বোমা বা অস্ত্রের অজুহাতে ইরানে হামলা করছে, সেটির অস্তিত্বেরই কোনো প্রমাণ নেই। এর আগেও মিথ্যা অজুহাতে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, লেবানন, ইয়েমেনে আমেরিকা ও ইসরাইলসহ পশ্চিমা বিশ্ব হামলা চালিয়েছে। একের পর এক মুসলিম রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। পারমাণবিক বোমা নয়, তাদের টার্গেট মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করা। মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করা। এ সময় ইরানে জায়নিস্ট হামলার নিন্দা জানান তারা।

প্রতিবাদ সমাবেশে সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক, মানবাধিকারকর্মী আবু মুসা তুষার, ব্যবসায়ী ও সংগঠক আরিফুজ্জামান আরিফ, শিক্ষার্থী নাজমুল হাসান প্রমুখ বক্তব্য দেন।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত