হোম > সারা দেশ > রংপুর

রুয়া রংপুরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক এমপি বেলাল, সদস্য সচিব ড. হারুন

রংপুর অফিস

রুয়ার আহবায়ক এমপি মাহবুবুর রহমান বেলাল ও সদস্য সচিব ডঃ মো. হারুন অর রশিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (RUAA)-এর রংপুর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রংপুর শহরের একটি মিলনায়তনে সংগঠনের জীবন সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল-কে আহ্বায়ক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ-কে সদস্য সচিব করা হয়েছে। ৩১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জীবন সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হাশেম বাদল।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক আবুল হাশিম বাদল, মুহাম্মদ আবুবকর ছিদ্দিকী, আসলাম হাকীম, অধ্যক্ষ আনসার আলী, আব্দুল বারীসহ আরও অনেকে।

সংগঠনের নেতারা জানান, এই কমিটির মাধ্যমে রংপুর অঞ্চলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করা হবে।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত