হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাবেক প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার সকাল ১১টার সময় তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমাণ্ড তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধারা।

তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহ্বায়ক ডা. আলী হোসেন বলেন, আমরা দেশের জন্য জীবন বাজি রেখেছি, দেশ স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ছিলেন একজন নিতান্তই ভালো মানুষ। কখনও তিনি কাউকে উচ্চস্বরে কথা বলতেন না। মুক্তিযোদ্ধা যোগেশ ও তার স্ত্রীকে তার নিজ বাড়িতেই হত্যা করা হয়েছে। খুবই দুঃখজনক বিষয় হলো আমরা দেশের জন্য যুদ্ধ করেছি। আজ আমাদের নিজের জীবনের কোন নিরাপত্তা নেই। মুক্তিযোদ্ধারা নিরাপদে ঘুমাতে না পারলে তাহলে এ দেশ স্বাধীন করে আমাদের কি হলো? আমরা দেশ স্বাধীন করে দেশ ছেড়ে পালিয়ে যাবো? আমাদের মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা দিন। আমরা দেশ স্বাধীন করেছি আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই।

রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা এসে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারাও এই নৃশংস হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মুক্তিযোদ্ধারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আমরা কঠোর আন্দোলন করবো। অপরাধীদের ফাঁসির দাবি জানান মুক্তিযোদ্ধারা।

তারা পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, মুক্তিযোদ্ধা দম্পতির হত্যাকাণ্ডের দীর্ঘ সময় অতিবাহিত হলেও আপনারা কাউকে গ্রেপ্তার করতে পারেননি। যা নিতান্তই দুঃখজনক বিষয়। আমরা চাই আপনারা (পুলিশ) আর সময় অতিবাহিত করবেননা। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করুন।

উল্লেখ্য, গত শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর খিয়ারপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা যোগেশ ও তার স্ত্রীকে নৃশংস হত্যা করেন দুর্বৃত্তরা। পরের দিন সকালবেলা তাদের মরদেহ দেখতে পান দীপক নামের তাদের বাড়ির কাজের ছেলে।

পরের দিন ময়নাতদন্তের পরে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার