হোম > সারা দেশ > রংপুর

এত রক্ত খেয়েও শেখ হাসিনার তৃষ্ণা মেটেনি: রিজভী

স্টাফ রিপোর্টার, রংপুর

ছাত্র-জনতার এত রক্ত পান করেও শেখ হাসিনার তৃষ্ণা মেটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েও শেখ হাসিনার কোনো অনুসূচনা নেই। এখনও হত্যার মানসিকতা আর প্রতিহিংসা রয়েছে। হাজারও মানুষের রক্ত নিয়েও পিপাসা রয়ে গেছে তার। এজন্যই ফের হত্যার নির্দেশনা দেন তিনি।

মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজের হলরুমে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার মনে এখনও খুন-গুম, হত্যা প্রতিহিংসার ভাব বিরাজমান। তাই তাদের বিচার নিশ্চিত করতে হবে। এজন্য দ্রুত নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, কালো টাকা কামাতেই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল আওয়ামী লীগ। ফ্লাইওভার, পদ্মাসেতুসহ বড় বড় মেগা প্রকল্পের অর্থ লুটে নিয়ে কানাডা-মালয়েশিয়ায় সম্পদের পাহাড় গড়েছে। এসবের একমাত্র উদ্দেশ্য হলো তাদের সন্তানরা যেন কেয়ামতের আগ পর্যন্ত বিলাসী জীবন কাটাতে পারে।

ক্রিকেটার তামিম ইকবালের বিষয়টি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তামিম ইকবালকে সাভারের একটি হাসপাতালে রিং পরানো হয়েছে। আমাদের দেশের চিকিৎসকদের পড়াশোনা অনেক ভালো। এজন্য বাইরের রোগীরাও বাংলাদেশে সেবা নিতে আসেন।

রংপুর মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ মাহমুদুল হক সরকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন প্রমুখ।

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার