হোম > সারা দেশ > রংপুর

রংপুর কারমাইকেল-সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার, রংপুর

জাতীয়তাবাদী ছাত্রদল কারমাইকেল কলেজ ও রংপুর সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রাতে রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি ও সদস্য সচিব ইমরান খান সুজন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি গঠন ও অনুমোদনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল্লাহ আল মেহেদী হাসান তানভীরকে আহ্বায়ক এবং আরিফ হাসানকে সদস্য সচিব করে কারমাইকেল কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজ উল আলম মীম, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, নুর হোসেন, আশরাফুল ইসলাম, মেরাজুল ইসলাম মীম, আনসারুল হক, আবু নাঈম, হুমায়ন কবির, অমিত হাসান নিশাত, রায়হান আহসান মুন্না, আহসান হাবীব, সাজ্জাদুল ইসলাম, আসিফ উল ইসলাম, রায়হানুল কবির লিপন, আবু সাঈম, হাদিসুর রহমান হাদি, মোহাইমিনুল ইসলাম, আল আমিন, মুনেম শাহরিয়ার, রবিউল ইসলাম, নয়ন মিয়া এবং সদস্য এ.বি.এম. ফাইজুন নবী সহস্র (দপ্তরে সংযুক্ত), আহসান হাবিব অনিক, আপন ইসলাম, বাঁধন চক্রবর্তী, আরাফাত মিয়া, মাসুদ রানা, এস. এম সৈকত ইসলাম ও মাহমুদুল হক।

একই সময়ে ছাত্রদল রংপুর সরকারি কলেজের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আলিফ মাহমুদকে আহ্বায়ক ও সাকিব মুহাম্মদ আব্দুল্লাহকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাসান, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন রনী, আল আমিন, মেরাজ হোসেন হৃদয়, মিরজুল ইসলাম, আমান, মনায়েম মিয়া এবং সদস্য জাহিদ মৃধা (দপ্তরে সংযুক্ত), সজিব মিয়া, সাদিয়া আরফিন, ফাহিম ইসলাম, ইসরাত জাহান ইভা, নজরুল ইসলাম, রিয়াদ হোসেন ও তোয়াসিন হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ মাসের মধ্যে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের সমন্বিত স্বাক্ষরে পূর্ণাঙ্গ কমিটি করে রংপুর মহানগর দপ্তরে জমা দিতে হব।

রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি বলেন, পর্যায়ক্রমে রংপুর মহানগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি দেয়া হবে। এর মাধ্যমেই বিএনপিকে শক্তিশালী এবং শিক্ষাঙ্গনের সমস্যা সমাধানে কাজ করবে ছাত্রদল।

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার