হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেলো বিএসএফ

উপজেলা প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মিস্টার আলী নামের বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর সীমানা পিলার এলাকা থেকে তাকে নিয়ে যায় বিএসএফ। মিস্টার আলী (২৫) রৌমারী সদর ইউনিয়নের রতনপুর এলাকার আব্দুস ছালামের ছেলে।

রৌমারী সদর ইউনিয়নের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, সোমবার ভোরে ৮ থেকে ১০ জন বাংলাদেশি চোরাকারবারী সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে কম্বল পারাপার করছিল। এ সময় ভারতের আসাম রাজ্যের মানকারচর শাহপাড়া ক্যাম্পের বিএসএফের টহলরত সদস্যরা গেট খুলে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে বাকিরা পালাতে পারলেও মিস্টার আলীকে ধরে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ।

বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুজ্জামান বলেন, বিষয়টি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

কুড়িগ্রামে আবারও বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি ও গ্রামবাসী

পঞ্চগড়ে চা-বাগানে পোকার আক্রমণ, দিশাহারা চাষি

পলাশবাড়ীতে বিশাল বিশাল মূর্তি নির্মাণের নেপথ্যে কী

ভূরুঙ্গামারী-ঢাকা বাস সার্ভিস চালুর দাবিতে বিএনপির মানববন্ধন

লাশ মর্গে আটকে রাখার অভিযোগ, মহাসড়ক অবরোধ

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা আছে: এ টি এম আজহার

কুড়িগ্রামের তিন বিদ্যালয় চলছে একজন করে শিক্ষক দিয়ে

সাদুল্যাপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ছয়জন আটক

রংপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা