হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে দুই দিনব্যাপী শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। জেলার ৩২ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা এতে অংশ নিয়ে তুলে ধরেছেন নানা প্রযুক্তিনির্ভর ও সৃজনশীল উদ্ভাবন।

সোমবার নীলফামারী সরকারি কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার ছয় উপজেলার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উদ্বোধনের পর জেলা প্রশাসক বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের গবেষণাধর্মী চিন্তা, পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উন্নয়ন, রোবোটিক্স, নবায়নযোগ্য জ্বালানি ও ডিজিটাল সেবাভিত্তিক প্রকল্পগুলোর প্রশংসা করেন।

এর আগে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মোর্শেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সরকারি কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা সহকারী শিক্ষা অফিসার ওয়াদুদ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয়েছে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক নানা উদ্ভাবন উপস্থাপন করে প্রমাণ করেছে তারা আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত। তাদের সৃজনশীলতা ও মেধা দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেডএম

পীরগঞ্জ-তারাগঞ্জের মহিলা বিষয়ক কর্মকর্তাকে শোকজ

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

গাইবান্ধায় নারীসহ দুইজনের লাশ উদ্ধার

বাংলাবান্ধা স্থলবন্দরে ডলারসহ ভারতীয় নাগরিক আটক

দুই বছরের শিশুর মৃত্যু নাকি হত্যাকাণ্ড: এক সপ্তাহেও কাটেনি ধোঁয়াশা

‘মানুষ বিক্রির হাটে’ টিকে থাকার সংগ্রাম

পাবর্তীপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১১ বছরে ৬৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া

ভারতীয় নাগরিকেরা পেয়েছেন বাংলাদেশি জন্মসনদ

কুড়িগ্রামে শিবির নেতার ওপর হামলার পর জামায়াত অফিসে হামলা