হোম > সারা দেশ > রংপুর

নারীদের ওপর সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ডোমার (নীলফামারী)

দেশজুড়ে নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নীলফামারীর ডোমারে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডোমার উপজেলা শহরের রেলগেট মোড়ে "নবজাগরণ, ডোমার" নামের একটি সংগঠনের আয়োজনে এবং "হৃদয়ে ডোমার"-এর সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ডোমারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, শিক্ষক শহীদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি অর্নব আলিফ। বক্তারা নারীদের প্রতি সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তারা বলেন, দেশে নারী নির্যাতন ও সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে, অথচ অপরাধীরা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে নারীদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে। এসময় অংশগ্রহণকারীরা "নারী নির্যাতন বন্ধ করো, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও", "বিচারহীনতা আর নয়, নারীর নিরাপত্তা নিশ্চিত করো" এমন নানা স্লোগান দেন।

মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শেষে আয়োজক সংগঠন "নবজাগরণ, ডোমার"-এর পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত