হোম > সারা দেশ > রংপুর

তেঁতুলিয়ায় সূর্যের দেখা মিললেও রোদের প্রখরতা নেই

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সূর্যের দেখা মিললেও রোদের প্রখরতা নেই। গোট জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সকালে সূর্যের মুখ দেখা গেলেও আকাশে ঘন কুয়াশার কারণে ছিল না প্রখরতা ছিলো না। হিমেল বাতাস আর কনকে হাঁড় কাঁপানো শীত ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ । বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই কনকনে শীত অনুভূত হচ্ছে ।

স্থানীয়রা বলছেন, এ বছর বর্ষা মৌসুমে আশানুরুপ বৃষ্টি না হবার কারণে শীতের প্রকোপ অন্যান্য বছরের তুলনায় অনেকটা বেশি অনুভূত হচ্ছে। বাজারে অনেক স্থানে শীত নিবারণে খড় কুটরা জ্বালিয়ে আগুনের তাপ নিতে দেখা গেছে। এছাড়া অনেক বাড়িতে খড়ের বা পোয়ালের ছোট পুঁজি (পোড়) দিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

এদিকে শীতের কারণে মহানন্দা নদীর পাথর শ্রমিকদের পাথর কুয়ারি ও বালু উত্তোলনে বেশ দুর্ভোগ বেড়েছে। শ্রমিকরা জানান, ভোরে ঠান্ডার কারণে নদীতে নামা যায় না। কিন্তু নিয়মিত ধরা বাধা ২-৩ ঘণ্টা সময়ের মধ্যে আমাদের কাজের সুযোগ থাকে। তবু কষ্ট করে নদীতে নামছি কিন্তু নদীর জল থেকে উঠার পর ঠান্ডায় শরীর হেম হয়ে যাচ্ছে এবং হাঁটু ও জয়েন্টে ব্যথা অনুভূত হয়। এছাড়া অনেক শ্রমিক ঠান্ডায় সর্দি কাশি ও জ্বরে ভুগেন। এভাবেই মহানন্দা নদীর পাথর ও বালু কুয়ারি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীদেন্দ্র নাথ রায় জানান, আজ সোমবার সকালে ৯ ডিগ্রি সেলসিয়াস দেশের সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সপ্তাহ জুড়ে এ অঞ্চলে তাপ মাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে উঠানামা করছে এবং মৃদ্যু শৈতপ্রবাহ জেলার উপর দিয়ে বহমান আছে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। এ মাসের শেষ সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়ার সাথে সাথে শৈতপ্রবাহ বাড়তে পারে।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো