হোম > সারা দেশ > রংপুর

আয়-ব্যয়ের নথি চুরি করলেন সাবেক অধ্যক্ষ, কলেজে চাঞ্চল্য

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল বারি মন্ডলের বিরুদ্ধে দাপ্তরিক নথিপত্র চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি বর্তমান অধ্যক্ষের অনুমতি ছাড়াই একটি সিলগালা আলমারি খুলে গুরুত্বপূর্ণ আয়-ব্যয়ের নথি নিয়ে গেছেন।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে। এ সময় কলেজের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. মেনহাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

মেনহাজুল ইসলাম জানান, আমি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রারভুক্ত করার জন্য অফিসে আসি। তখনই সাবেক অধ্যক্ষ আব্দুল বারি স্যার এসে একটি সিলগালা আলমারি খুলে কিছু দাপ্তরিক কাগজপত্র বের করে নিয়ে যান।

জানা গেছে, আব্দুল বারি দুই বছর আগে অবসর গ্রহণ করেন। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির দায়িত্বে নেই। কলেজের নিয়ম অনুযায়ী, যেকোনো আলমারি বা অফিস কক্ষ খোলার জন্য দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষের অনুমতি প্রয়োজন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, অবসরের দীর্ঘদিন পর হঠাৎ এমনভাবে অফিসে প্রবেশ করে নথি নিয়ে যাওয়ার ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। অনেকেই ধারণা করছেন, তার আমলে সংগঠিত অনিয়ম ও দুর্নীতির প্রমাণ লোপাট করতেই তিনি কৌশলে এই কাজ করেছেন।

এ বিষয়ে সাবেক অধ্যক্ষ মো. আব্দুল বারি মন্ডল আমার দেশকে বলেন, নিজের প্রয়োজনে কিছু কাগজপত্র নিয়ে এসেছি, তবে তা বর্তমান অধ্যক্ষকে না জানিয়েই।

এ বিষয়ে কলেজের বর্তমান অধ্যক্ষ মো. আব্দুস সবুর বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত