হোম > সারা দেশ > রংপুর

‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পুনর্বহালের দাবি বৈষম্যবিরোধী ছাত্রদের

প্রতিনিধি, বেরোবি

শেখ হাসিনার দেয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বেরোবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, রংপুরের মানুষের দীর্ঘ আন্দোলনের ফসল ছিল ‘রংপুর বিশ্ববিদ্যালয়’। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার রংপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। পরে শেখ হাসিনা নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করতে ২০০৯ সালে নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) করেন। বেগম রোকেয়া সরকারি কলেজ নামে নগরীতে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত।

এছাড়া বেগম রোকেয়ার নামে পায়রাবন্দে একটি সরকারি কলেজ, একটি হাইস্কুল ও নগরীতে একটি বালিকা বিদ্যালয় আছে। বিশ্ববিদ্যালয়ের নাম পুনর্বহাল এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া হল করার দাবি জানান শিক্ষার্থীরা।

ছাত্র আন্দোলনের বেরোবি প্রতিনিধি মো. শামসুর রহমান সুমন বলেন, পরিবর্তন নয়, পুনর্বহাল চাই প্রতিষ্ঠাকালীন 'রংপুর বিশ্ববিদ্যালয়' নামটি। রংপুরের মানুষের দীর্ঘ আন্দোলনের ফসল ছিল ‘রংপুর বিশ্ববিদ্যালয়’।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে ২০১৮ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়টিতে ৮টি অনুষদ এবং ৪৪টি বিভাগ থাকার কথা ছিল, কিন্তু তা আজও আলোর মুখ দেখেনি। প্রতিষ্ঠার ১৬ বছর পেরিয়ে গেলেও আবাসন,পরিবহন সংকট কাটেনি।

এ বিষয়ে উপাচার্য ড. মো. শওকাত আলী জানান, বিষয়টি শিক্ষা উপদেষ্টাকে জানানো হয়েছে। তিনি বিষয়টিকে পজিটিভলি দেখলেন। অবশ্যই নাম পরিবর্তন হবে। আমরাও চাই নাম পরিবর্তন হোক।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল