হোম > সারা দেশ > রংপুর

হেড ফোন লাগিয়ে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নীলফামারী

কানে হেড ফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হৃদয় রায় (২৫) নামের এক যুবকের। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের পৌর এলাকার আর্দশপাড়া চেতাশার ঘুন্টি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামকলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই যুবক কানে হেড ফোন লাগিয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে কথা বলছিল। এ সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী যুবকের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়